মতলবে হত্যা মামলায় গ্রেফতার চেয়ারম্যান মিজানের রিমান্ড না মঞ্জুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২৩ | ৪:০৯
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এর রিমান্ড না মঞ্জুর ও জেলেগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর আমলী আদালতের বিচারক তন্ময় কুমার দে এই আদেশ দেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাড. সাইফুদ্দিন বাবু রিমান্ড না মঞ্জুর ও জেলগেটে জিজ্ঞাসাবাদের এই তথ্য জানান।
এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন প্রধান আসামী চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত মামলাটির তদন্ত ডিভিশনাল বদলী করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আজকেই মামলাটি তদন্তের জন্য আদালত দায়িত্ব দিয়েছে। আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আকতার হোসেন।
গেল ১৭ জুন বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাহাদুরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশে যাওয়ার পথে স্থানীয় দুই গ্রুপের গোলাগুলিতে নিহত হন মোবারক হোসেন। আহত হন আরো কমপক্ষে ৫জন। গোলাগুলির ঘটনায় এই পর্যন্ত মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ৭ জন গ্রেফতার হয়। তাদেরকে মতলব উত্তর থানা পুলিশ আদালতে প্রেরণ করে। এই ঘটনায় ১৮ জুন নিহত বাবুর ছোট ভাই আমির হোসেন কালু ৩১ জনের নাম উল্লেখ এবং ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু