শেখ হাসিনার মমতায় মুগ্ধ বিমানের সাধারণ যাত্রীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৩ | ৫:১৭
Link Copied Successfully!

তিনি মমতাময়ী। সাধারণের মাঝে প্রায়ই নিজেকে সপে দেন। বোধহয় খুঁজে নেন আশ্রয়। বলছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। এ মানুষটি আবারও মনে করিয়ে দিলেন তিনিও আর দশজনের মতো অতি সাধারণ। বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে সুইজারল্যান্ড থেকে শুক্রবার (১৬ জুন) রাতে দেশে ফেরেন তিনি। এই ফ্লাইটের যাত্রীরা প্রত্যক্ষ করলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মহান হৃদয় ও মমতার অনন্য বৈশিষ্ট্য।

 

শেখ হাসিনা যে ফ্লাইটে দেশে ফেরেন, তা ছিল বিমান বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। বহু সাধারণ যাত্রী ছিলেন; যারা সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ গমন করছিলেন। হঠাৎ যাত্রীরা প্রত্যক্ষ করলেন তাদের ফ্লাইটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি নিজেই হেঁটে-হেঁটে যাত্রীদের আসনের দিকে এগোতে থাকেন। একে-একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। হাসিমুখে তাদের সঙ্গে আলাপ করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটে তাদের (যাত্রী) আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন।’

শেখ হাসিনার মমতা দেখে অভিভূত যাত্রীরা স্মৃতি ধারণ করে রাখতে চেষ্টা করেন। অনেকে অনুরোধ করেন তার সঙ্গে ছবি তোলার জন্য। তাদের সেই অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক যাত্রী তখন শেখ হাসিনার সঙ্গে ছবি তোলেন।

বিজ্ঞাপন

বড়রা ছাড়াও ফ্লাইটে অনেক শিশু ছিল। তাদের মাঝে স্নেহের পরশ ছড়িয়ে দেন শেখ হাসিনা। বুকে টেনে নিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সঙ্গে মজার-মজার গল্প করেন।

 

এ সময় কয়েকজন যাত্রী গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের অপ্রত্যাশিত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন।

১৩ জুন চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডে যান প্রধানমন্ত্রী। ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলন শেষে শনিবার দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি