দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানে এগিয়ে বাংলাদেশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৫, ২০২৩ | ৬:৩৭
Link Copied Successfully!

নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জোড়া ফিফটিতে দ্বিতীয় ইনিংসেও সুবিধে জনক পজিশনে বাংলাদেশ দল। ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে টাইগাররা।

দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শুরুতে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ১২৮ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ওপেনার জাকির হাসান। দুজনেই ৫৪ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৩৪ রান। টাইগাররা এগিয়ে ৩৭০ রানে।

বিজ্ঞাপন

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪৬ রান করেন শান্ত। ৭৬ রান করেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ৪৮ ও ৪৭ রান করে করেন মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম।

জবাবে ব্যাটিংয়ে নেমে এবাদত হোসেন ও শরিফুলের গতি আর মিরাজ-তাইজুলের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ১৩৪/১ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৩৭০ রানে এগিয়ে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি