ট্রেনের অগ্রিম টিকিটের প্রথম দিনে ভোগান্তি কম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৫, ২০২৩ | ৪:৩২
Link Copied Successfully!

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার (১৪ জুন)। সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের ২৫টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ১২টায় শুরু হয় পূর্বাঞ্চলের ২৮টি ট্রেনের টিকিট বিক্রি। প্রথম দিনে তেমন ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। চাহিদার তুলনায় টিকিট কম থাকায় কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের সব ট্রেনের টিকিট। অনেকেই অনলাইন ঢুকেও টিকিট পাননি। তবে আগ্রহ কম ছিল পূর্বাঞ্চলের টিকিট নিয়ে।

রেলওয়ে টিকিটিং সহযোগী সহজ সিনেসিস ভিনসেন জেভির সহসভাপতি জোবায়ের আহম্মেদ জানান, বুধবার বেলা ৩টা পর্যন্ত মোট ২৯ হাজার আসনের টিকিটের ২১ হাজার ৮৬০টি বিক্রয় হয়েছে। তিনি আরও জানান, রেলের পশ্চিমাঞ্চলের টিকিট দ্রুত বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ধীরগতিতে। ২৪ জুনের যাত্রার টিকিট বিক্রি শেষ না হওয়া পর্যন্ত যেকোনো সময় পাওয়া যাবে।

 

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রুটে চলে ছয়টি আন্তঃনগর ট্রেন। সোনার বাংলা, সূবর্ণ, মহানগর, মহানগর প্রভাতী, চট্টলা ও তূর্ণা এক্সপ্রেস। বেলা আড়াইটায়ও এ ছয় ট্রেনের প্রায় দুই হাজার টিকিট অবিক্রিত রয়েছে। অন্যদিকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট রুটে চলাচলকারী চার আন্তঃনগর ট্রেন- কালনী, পারাবত, জয়ন্তিকা, উপবন এক্সপ্রেসের প্রায় এক হাজার টিকিট অবিক্রিত ছিল।

পূর্বাঞ্চলের আরেক রুট ঢাকা-জামালপুরে চলাচলকারী পাঁচ আন্তঃনগর ট্রেনের ( ব্রহ্মপুত্র, যমুনা, অগ্নিবীণা, তিস্তা ও জামালপুর এক্সপ্রেস)  সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে ঢাকা থেকে নেত্রকোনা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী কারী হাওর ও মোহনগঞ্জ এক্সপ্রেসের সব টিকিটও।

 

বিজ্ঞাপন

এর আগে সকাল ৮টায় পশ্চিমাঞ্চল রেলওেয়ের উত্তরবঙ্গে চলাচলকারী একতা, দ্রুতযান, পঞ্চগড়, কুড়িগ্রাম, চিলাহাটি, নীলসাগর, লালমনি, রংপুর এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়। দ্রুত শেষ হয়ে যায় ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তঃনগর-পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিটও।

এদিকে সিরাজগঞ্জে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেসের সব টিকিটও শেষ হয়ে গেছে। স্বাভাবিক সময়ে এই ট্রেনটি অর্ধেক যাত্রী বহন করে চলে। আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন- বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকেট বিক্রি হতে সময় লাগে ঘণ্টা দুয়েক।

 

ট্রেনের অগ্রিম টিকিট পেয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবার না পেয়ে অভিযোগ করেছেন অনেকে। ওয়াশিদুল ইসলাম মনির নামের একজন যাত্রী বলেন, ‘আমি ১২টার পর কিশোরগঞ্জ এক্সেপ্রেসের টিকিট কিনতে ওয়েবসাইটে ঢুকলাম। ঢুকার সঙ্গে সঙ্গে দেখলাম সব টিকিট শেষ।’

মোহাম্মদ সোহাগ নামের একজন যাত্রী পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট ক্রয় করেছেন। তিনি বলেন,  ‘আলহাদুলিল্লাহ ৮টা ১ মিনিটে টিকিট পেয়ে গেছি।  সার্ভার ভালোই নমনীয় ছিল।’

সহজ সিনেসিস ভিনসেন জেভির সহসভাপতি জোবায়ের আহম্মেদ জানান, নির্ধারিত সময়ের আগে অনেকে অনলাইনে ঢুকতে চেষ্টা করেছেন তাই এমন হয়েছে। এটা সার্ভারের কোন সমস্যা নয়।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি