
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিএনসিসি খোলার লক্ষ্যে পরিদর্শনে এলেন কর্নেল কামরুল ইসলাম


হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষার মান, পড়া-শোনা ও পরিবেশে এগিয়ে আছে আগে থেকেই। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি এবার বিএনসিসি প্রশিক্ষণ খুলতে চায় কলেজ কর্তৃপক্ষ।
সোমবার সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে BNCC (Bangladesh National Cadet Core) খোলার উদ্দেশ্যে কুমিল্লা ময়নামতি ক্যান্টরমেন্ট রেজিমেন্টের লেপটেন্ট কর্ণেল কামরুল ইসলামের নেতৃত্বে একদল টিম হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।
ওই সময় কর্নেল কামরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে দেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শামসুজ্জামান মুন্সী, কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, উপাধ্যক্ষ আনোয়ার উল্লা ও কলেজের শিক্ষক শিক্ষিকারা।


কলেজ পরিদর্শনে এসে কর্নেল কামরুল ইসলাম BNCC বিভিন্ন নিয়ম-কানুন, সুবিধা-অসুবিধার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তুলে ধরেন। এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলে BNCC সম্পর্কে তুলে ধরেন তিনি।








