হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর কারাগারের কয়েদির মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ৫, ২০২৩ | ১:০৪
Link Copied Successfully!

চাঁদপুর জেলা কারাগারে থাকা এনআই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ৫ মামলার আসামী মো. আলম খাঁন (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (০৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আলম খান চাঁদপুর শহরের খলিশাডুলি ওয়াবদা গেইট খান বাড়ীর হাজী শামসুল হক খাঁনের ছেলে। তিনি পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ জানান, সকাল ৮টা ১০ মিনিটের দিকে আলম খাঁন অসুস্থ্যতাবোধ করলে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি এবং তার পরিবারের সদস্যদেরকে অবহিত করি। পরিবারের সদস্যরাও তাৎক্ষনিক হাসপাতালে আসেন।

বিজ্ঞাপন

আলম খাঁনের পিতা শামসুল হক খাঁন জানান, চাঁদপুর আইএফআইসি ব্যাংকে তার ছেলে সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋনের চাইতে অধিক টাকার মর্গেজও ছিলো ব্যাংকে। তারপরেও মামলার কারণে তার সাজা হয়। তার মৃত্যুতে তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস জানান, আলম খান নামে ব্যাক্তির ইসিজি করে দেখাগেছে বড় ধরণের হার্ট এ্যাটাকে হয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

চাঁদপুর জেলা কারগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল এনআই এ্যাক্টের ৫মামলার আসামী সাজার পরোয়ানা নিয়ে কারাগারে পাঠানো হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে বুকে ব্যাথায় আক্রান্ত হয়ে পড়লে কারগারের সহকারী সার্জনের পরামর্শক্রমে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত্যর প্রামনপত্রে মৃত্যুর কারণ ‘ MI Cardiogenic Shock ’ উল্লেখ করেন। এই ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা