ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতানা ব্যাক্তির মরদেহ উদ্ধার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ মে ২৪, ২০২৩ | ১০:০৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতানা (৪৫) পুরুষ ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

বুধবার (২৪ মে) দুপুর ১টার দিকে ওই এলাকার শাপলা ব্রিক ফিল্ডের উত্তর পাশে ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যাক্তির মুখে হালকা দাঁড়ি এবং গায়ে একটি নীলকালের টি-শার্ট এবং টাউজার রয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামাল হোসেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ডাকাতিয়া নদীতে ওই ব্যাক্তির মরদেহ ঘটনাস্থল এলাকা থেকে ভেসে শহরের দিকে যাচ্ছিল। বিষয়টি তারা প্রথমে চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন। মডেল থানা থেকে ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হলে লোকজন সেই আলোকে ৯৯৯ ফোন দেন। পরে নৌ পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

নৌ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে মেসেজ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে থানায় এনে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত ওই ব্যাক্তির পরিচয় মিলেনি।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা