বিমানের ফ্লাইটে দেওয়া খাবারে তেলাপোকা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৩ | ৭:৩৮
Link Copied Successfully!

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীকে পরিবেশন করা খাবারে তেলাপোকা পাওয়া গেছে। মঙ্গলবার ব্যাংকক থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে (বিজি-৩৮৯) এ ঘটনা ঘটে।

বিমান সূত্রে জানা যায়, থাইল্যান্ডের ব্যাংকক থেকে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। যাত্রা শুরুর পর ফ্লাইটে কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে যাত্রীদের খাবারের প্যাকেট সরবরাহ করা হয়। প্যাকেটে পোলাও ও মাংস ছিল। ২৬-সি নম্বর আসনে থাকা যাত্রী খাওয়ার একপর্যায়ে তাঁর খাবারে একটি সেদ্ধ তেলাপোকা পান। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি ক্যাবিন ক্রুদের জানালে তাঁরা দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে যাত্রীকে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

ওই যাত্রী পরে ফ্লাইটেই লিখিত অভিযোগ করেন। তাতে বলেছেন, খাবারে সেদ্ধ ও মৃত অবস্থায় তেলাপোকা পাওয়ার পর তিনি আর খাবার খেতে পারেননি, তাঁর বমি আসে। তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুকে ডেকে ঘটনাটি জানান তিনি। পাশের আসনের যাত্রীও ঘটনাটি দেখেছেন। বিষয়টিকে খাবার সরবরাহ করা কর্তৃপক্ষের মারাত্মক অবহেলা হিসেবে দেখছেন ওই যাত্রী। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ঘটনাটি তদন্ত করে খাবার সরবরাহকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং যাত্রীদের জন্য স্বাস্থ্যকর খাবার সরবরাহের দাবি জানান।

বিমান সূত্র জানায়, ফ্লাইটে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখার জন্য উড়োজাহাজে একটি ‘জার্নি লগ’ থাকে। এতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখেন ফ্লাইট পার্সার। বিমানের ২৩ মের ব্যাংকক-ঢাকা ফ্লাইটের (বিজি-৩৮৯) জার্নি লগে ওই ফ্লাইটের পার্সার লেখেন, যাত্রীর ফয়েলে (ফয়েলের প্যাকেট) একটি ছোট আকারের তেলাপোকা পাওয়া যায়। এতে ওই যাত্রী খুবই হতাশ ছিলেন।

বিজ্ঞাপন

বিমানের একাধিক কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে খাবার সরবরাহ করা হয় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে। সাধারণত ঢাকা থেকে বিমানের কোনো ফ্লাইট অন্য কোনো গন্তব্যে যায় এবং সেখান থেকে আবার ঢাকায় ফিরে আসে, সে ক্ষেত্রে মোট যাত্রী সংখ্যা (আসা-যাওয়া) অনুযায়ী খাবার ফ্লাইটে তোলা হয়। প্রয়োজনে খাবার শুষ্ক বরফে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনমতো ওভেনে গরম করে যাত্রীদের পরিবেশন করা হয়।

বিএফসিসির মহাব্যবস্থাপকের দায়িত্বে আছেন ইকবাল আহমেদ আলী জা। খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনা সম্পর্কে জানতে তাঁকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। পরে এ বিষয়ে বিএফসিসির ব্যবস্থাপক (ফুড সেফটি অ্যান্ড হাইজিন) জাফর আহমেদের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, খাবারে তেলাপোকা পাওয়ার মতো ঘটনা তিনি জানেন না। তাঁর দাবি, বিএফসিসিতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করা হয়, এখানে তেলাপোকা থাকার কোনো সুযোগ নেই। তারপরও কোনো অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ