চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ৬:১১
Link Copied Successfully!

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই শীর্ষ বৈশ্বিক টার্মিনাল অপারেটর আগামী ১৫ বছরের জন্য নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির আওতায় এই ঐতিহাসিক চুক্তি সই সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।

চট্টগ্রাম বন্দরের মোট চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল এককভাবে সবচেয়ে বড় ও ব্যস্ততম স্থাপনা।

বিজ্ঞাপন

গত অর্থবছরে এই টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো বা হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

এর আগে বিদেশি অপারেটরের মাধ্যমে এনসিটি ১৫ বছরের জন্য পরিচালনার লক্ষ্যে প্রস্তাবিত রেয়াতি চুক্তির খসড়া গত ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছিল।

আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানিতে জাহাজের গড় অবস্থান ও অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিজ্ঞাপন

দীর্ঘসূত্রতার এই বাড়তি মাশুল সরাসরি জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে আসছে। এই অচলাবস্থা কাটিয়ে দেশের প্রধান সমুদ্রবন্দরে বিশ্বমানের গতি ও সক্ষমতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সময় টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী