অভিনেত্রী শিলাকে জড়িয়ে ধরে কিশোরের চুম্বন, ভিডিও ভাইরাল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৩, ২০২৩ | ৪:১৮
Link Copied Successfully!

শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা। পুলিশের পোশাক পরে শুটিং করছিলেন। এ সময় এক ছিন্নমূল কিশোর এগিয়ে আসে, শিরিন শিলাকে জড়িয়ে ধরে। নেহাত শিশু ভেবেই অভিনেত্রী তাকে বুকে স্থান দেন।

 

তারপর একসময় শিরিন শিলাকে ওই কিশোর বলে, ‘আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব’ বলেই আবার জড়িয়ে ধরে। শেষদিকে কিশোর শিরিন শিলার গালে চুম্বন দেয়।

বিজ্ঞাপন

অভিনেত্রী শিরিন শিলা নিজেই ভিডিওটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন। ক্যাপশন দিয়ে লেখেন ‘এ কেমন ভালোবাসা?’

 

বিষয়টি নিয়ে শিরিন শিলা বলেন, কাল সকালে ‘দ্য রাইটার’ সিনেমার আউটডোরে শুটিং করার জন্য ধামরাইয়ের একটি এলাকায় যাই।

বিজ্ঞাপন

শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে আসে এবং কথা বলতে চায়। আমি তাকে কাছে টেনে কথা বলি। ওই ছেলে তখন আবেগী কণ্ঠে আমাকে বলে, তার নাকি মা-বাবা নেই; তাকে কেউ ভালোবাসে না।

শিলা বলেন, ওই ছেলের এ কথায় তার প্রতি মায়া জন্মে আমার।

 

এ কারণে তার কাঁধে হাত রেখে তাকে আদর করি। তখন সে বলে তার খিদে লেগেছে, তাই আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। এর পরই সে আমাকে জড়িয়ে ধরে। বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছি। আমার কাছে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

সূত্র:কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি