মতলব উত্তরে গরমে তালের রসের কদর বেড়েছে

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মে ২২, ২০২৩ | ৫:৪৮
Link Copied Successfully!
শীতে যেমন খেজুর রসের চাহিদা থাকে তেমনই চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ্যে প্রচণ্ড গরমে থাকে তালের রসের চাহিদা। অন্যান্য কাজের পাশাপাশি গরমের শুরু থেকে তালের রস বিক্রি করে সংসারের হাল ধরেছেন অনেকেই।
মতলব উত্তরের আনাচে কানাচে অনেকেই অন্যান্য পেশার পাশাপাশি তাল গাছ থেকে রস নামিয়ে বিক্রি করে সংসারে আয়ের হাল ধরেছে।
মতলব উত্তরের মানুষের কাছে জনপ্রিয় পানীয় তালের রস। বর্তমানে এই প্রাকৃতিক পানীয় খুবই কম পাওয়া যায়। কিন্তু এখনো মতলব উত্তরে তালের রসের দেখা মেলে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে মনকে সতেজ, ঠাণ্ডা আর চোখে ঘুম আনতে তালের রস বিশেষ গুরুত্ব বহন করে।
সরেজমিনে ছেংগারচর বাজারের থানা রোডে রাস্তার পাশে বসেই বিক্রিয় করছেন তালের রস। তাদের সবারই রয়েছে অন্যান্য পেশা।
চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ্য এই ৩ মাস তালের রস সংগ্রহ করেন তারা। যে তাল গাছে তাল ধরে না তার জট ও যে গাছে তাল ধরে উভয় প্রকার গাছ থেকে রস সংগ্রহ করা যায়।
ছেংগারচর বাজারে কথা হয় গাছি মো. আল আমিন সিপাহি (৫৩) সাথে তিনি বলেন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চৌরাস্তা গ্রামে তার বাড়ী। তিনি পেশায় একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি তিনি কয়েকমাস  তালের রস বিক্রিয় করেন।
আরো কথা হয় রস ব্যবসায়ী নুরনবী (১৬) সাথে সে নবম শ্রেণিতে পড়ালেখা করে। পড়ালেখার পাশাপাশি বাড়িতে থাকা তাল গাছ থেকে নিজেই রস সংগ্রহ করেন এবং বিক্রয় করেন। তিনি আরো জানান, স্কুল বন্ধ থাকলে নিজের। বাড়ির তাল গাছ থেকেই তালের রস সংগ্রহ করে বিক্রি করি। এতে প্রতিদিন ভালোই আয় হয়।
রফিক (১২) ও জামান (১৭) আপন দুই ভাই লেখাপড়ার পাশাপাশি কয়েকমাস গ্রামের ৩-৪ টা গাছ থেকে রস সংগ্রহ করেন।
তারা বলেন, একটা জটা তাল গাছ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তিন ধাপে ২০-২৫ গ্লাস রস সংগ্রহ করি। প্রতি গ্লাস রস ২০ টাকা করে বিক্রয় করি। প্রতিদিন আমরা দুই ভাই ২ হাজার আবার কোনদিন ৩ হাজার টাকাও বিক্রয় করি।
এছাড়াও সাদুল্লাপুর ইউনিয়নে দেখা যায় তালের রস সংগ্রহের একই চিত্র। উপজেলার ষাটনল এলাকায় দেখা যায় জটা তাল গাছ। সেখান থেকে রস সংগ্রহ করে প্রতিদিন আয় করেন তারা।
গাছিরা বলছেন তালগাছ কমে যাওয়ায় তেমন রস সংগ্রহ করা যায় না। এদিকে রসের চাহিদাও অনেক বেশি। অনেকেই শখের বসে দূর দূরান্ত থেকে এখানে এসে তালের রস পান করে যান। প্রতি গ্লাস তালের রস এখানে ২০ টাকা করে বিক্রয় হচ্ছে।
ব্রাহ্মনচক গ্রাম থেকে রস পান করতে আসা সাংবাদিক শহিদুল ইসলাম খোকন জানান,
এখানকার তালের রস ভেজাল মুক্ত, মিষ্টি ও সুস্বাদু। আমাদের উচিত বেশি করে তালগাছ লাগানো ও পরিচর্যা করা। তালগাছ থেকে আমরা শুধু রসই পাই না, এতে আমাদের পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে