প্রফেসর পাড়ায় চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ ১৩ পরিবার অবরুদ্ধ, আটক-১

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ মে ২০, ২০২৩ | ১০:০৪
Link Copied Successfully!

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাঝি বাড়ি এলাকায় চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে ১৩টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ আবুল দেওয়ার নামে ১জনকে আটক করেছে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া দেয়ালটি ভেঙে দিয়েছে। এই ঘটনায় বর্তমানে ওই এলাকার ১৩টি অসহায় পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

 

স্থানীয়রা জানায়, ২০১০ সালে মাঝি বাড়ি এলাকার হক গাজীদের কাছ থেকে আলাদা আলাদাভাবে ১৩টি পরিবার জমি ক্রয় করে। তারা বাড়ি নির্মাণ করার সময় দুইপাশের বাসীন্দারা ৩ ফুট করে জায়গা ছেড়ে দিয়ে চলাচলের জন্য ৬ ফুটের একটি রাস্তা তৈরি করে। এরপর ১ যুগের বেশী সময় ধরে ১৩টি পরিবার সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

বিজ্ঞাপন

 

এদিকে হঠাৎ করে গত ৩-৪ মাস আগে স্থানীয় বাবু দেওয়ান নামের এক ব্যক্তি তাদের কাছে ওয়ারিশের জমি পাবে বলে ৪০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এই টাকা না দেওয়ায় বাবু দেওয়ান এবং তার সহযোগীরা নানান ভাবে ওই পরিবারগুলোকে হয়রানী শুরু করে। সবশেষ চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে।

আবু বকর সিদ্দিক নামে এক ভুক্তভোগী জানান, বাবু দেওয়ান গত ১৫ মে রাতের আধারে আমাদের চলাচলের রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণ করে। শুধু তাই নয়, দেয়ালের চারপাশে ইটের স্তুপ রেখে এবং একটি অস্থায়ী ঝুঁপড়ি ঘর তৈরী করে। এতে করে আমাদের কেউ বাড়ি থেকে বের হতে পারছিল না। এমনকি ছেলে মেয়েরা স্কুলের যেতে পারছে না।

বিজ্ঞাপন

এক পর্যায়ে আমরা চাঁদপুর আদালতের সম্মুখীন হই।

এদিকে নিজ বাড়িতে অবরুদ্ধ পরিবারগুলো বাড়ি থেকে বের হতে না পেরে তাদের পক্ষ থেকে লাকী বেগম নামে এক নারী চাঁদপুর মডেল থানার একটি অভিযোগ করেরন। পরে ১৯ মে রাতে চাঁদপুর মোটর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এসময় পুলিশ

আবুল দেওয়ার নামে অভিযুক্ত ১জনকে আটক করে।

ভুক্তভোগী আসমা বেগম, সায়রা বেগম, লাকি বেগম, ফারহানা বেগমসহ বেশ কয়েকজন নারী জানান, আমাদের এখানকার বেশিরভাগ পুরুষ প্রবাসে থাকেন। এই সুযোগে বাবু দেওয়ান আমাদের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদার টাকা না পেয়ে সে আমাদেরকে নানান ভাবে হয়রানি করছে। সবশেষ আমাদের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করেছে। গতকাল রাতে পুলিশ চলে যাওয়া পর আজকে ভোর সকালে আমাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা করে নির্মাণ করা অস্থায়ী একটি ঘর আগুন লাগিয়ে দেয়। সে আমাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয় দেখে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পেয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তহীনতা এবং আতঙ্কে দিন পার করছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই হালিম জানান, কয়েকটি পরিবারের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি