বিদেশে পাঠানোর কথা বলে দশ লাখ টাকা আত্মসাৎ করলো নুরে আলম 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৩ | ৫:৫৫
Link Copied Successfully!
ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে দাউদকান্দির চার ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।
প্রতারণার শিকার ওই চার ব্যক্তি হলেন দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আজাদ হোসেন ও তাঁর বড় ভাই রুহুল আমিন, একই গ্রামের মো. জয়নাল এবং পাশের গ্রাম উত্তর আনোয়ারপুর গ্রামের আবুল কালাম।
এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাইগারচর গ্রামের মৃত্যু ফয়েজ প্রধানের পুত্র নুরে আলমের বিরুদ্ধে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।
মামলার আরজি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে কাতার পাঠানোর কথা বলে নুরে আলম চারজনের কাছ থেকে কয়েক কিস্তিতে ১০ লাখ টাকা নেন। এর মধ্যে আজাদ ও তাঁর ভাই রুহুল আমিনের কাছ থেকে সাড়ে ২ লাখ করে এবং জয়নাল ও আবুল কালামের কাছ থেকে ৩ লাখ টাকা করে নেন।
কাতার যাওয়ার জন্য প্রত্যেককে ৪ লক্ষ ৫০ করে দিতে হবে বলে জানান নুরে আলম।
দুই ভাইয়ের বাকি টাকা ভিসা পাওয়ার পর দেওয়ার কথা থাকলেও তাঁদের আগেই ভিসা দেওয়া হয়। পরে তাঁরা পরীক্ষা করে দেখেন সেটি জাল (নকল) ভিসা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীরা তাঁদের টাকা ফেরত চান। এর পর থেকে নুরে আলম তাঁদের বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়।
আজাদ ও রুহুল আমিন বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তাঁরা দুই ভাই ৪ লাখ টাকা দিয়েছেন। এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।
পরর্বতীতে নুরে আলম দীর্ঘ দিন পালিয়ে থেকে সকলের টাকা পরিশোধ না করে নিজেই কাতার চলে যান। নুরে আলমের প্রতিবেশীরা জানান, নুরে আলম আগে ঢাকায় একটা মুদির দোকানে চাকুরি করতো, সেই মালিকের ৩ লক্ষ টাকা চুরি করে বাড়ীতে চলে আসে। সেই টাকা ফেরৎ নেওয়ার জন্য অনেক সালিস বৈঠক হয়েছে, নুরে আলমের পাশের গ্রাম ঘাসিরচরে কয়েকবার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরেছে। গ্রামে চুরি করার কারনে গ্রাম থেকে বিতারিত ও করা হয়েছিলো। নুরে আলম ছোট থেকেই চুরি ও বাটপারি করে আসতো, এলাকায় বাটপার নুরা বলে সবাই চিনে।
ছেলের অর্পকর্মের কারনেই ওর বাবা ফয়েজ প্রধানের অকাল মৃত্যু হয় বলে জানান প্রতিবেশীরা।
জয়নাল ও আবুল কালাম বলেন, বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সুরাহা না হওয়ায় তাঁরা আদালতে মামলা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত