কচুয়ায় প্রতিহিংসার জেরে মাছ নিধন করছে দুর্বৃত্তরা

Reporter
কচুয়া প্রতিনিধি
আপডেটঃ মে ১৭, ২০২৩ | ৭:০০
Link Copied Successfully!
কচুয়ায় প্রতিহিংসা জেরে ধরে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করছে দুর্বৃত্তরা।
বুধবার ভোররাতে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে কাউছার আহমেদের মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রজেক্টের মালিক কাউছার আহমেদ বাদী হয়ে কচুয়া থানায় অজ্ঞাত নামা আসামী দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাযায়, প্রজেক্টের মালিক কাউছার আহমেদ প্রায় ২০ একর জমি ও পুকুর মিলে মাছ চাষ করে আসছিল। ওই পুকুরের দেশীয় রুই, কাতল, তেলাফিয়া ও র্কাপজাতীয় মাছ চাষ করা হয়। গত কয়েক মাস পূর্বে ২৮ আগস্ট ২০২২ সালে কাউছার আহমেদের অন্য একটি মাছের প্রজেক্টে বিষ দিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধন করে দূর্বত্তরা। সে ৮ লাখ টাকার ক্ষতি পূরন শেষ না হতেই দ্বিতীয়বার গতকাল বুধবার ভোররাতে তার অন্য মাছের প্রজেক্টে তদ্রুপ বিষ প্রয়োগ করে মাছ নিধন করে দূর্বত্তরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শত্রুতার জেরে কর্তিপয় লোকজন আমাদের পরিবারকে বিভিন্ন ক্ষতি করার চেষ্ঠা চালান। ক্ষতি করতে না পেরে গত বুধবার ভোররাতে আমাদের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা সকল প্রকারের মাছ মরে বেসে উঠে। এতে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার মারা যায়। লোন করে মাছের ব্যবসা নেমেছি। এখন আমরা লোন কি ভাবে পরিশোধ করবো বলে কান্না ভেঙ্গে পরে।
প্রজেক্টের মালিক কাউছার আহমেদ জানান, আমি দীর্ঘদিন ধরে প্রায় ২০ একর জমি ও পুকুর মিলে মাছ চাষ করে আসছি। কয়েক মাস পূর্বে কে বা কাহার আমার আরেকটি মাছের প্রজেক্টে বিষ দিলে ৮ লাখ টাকার মাছ মারা যায়। আবার বুধবার ভোর রাতে কে বা কাহারা নতুন করে নতুন প্রজেক্টে বিষ দিয়েছে। এতে আমার পুকুরের সকল মাছ মারা গেছে। এখন আমার কি হবে। আমাকে রাস্তায় নামিয়ে দিলো, আমার ভিক্ষা করার ছাড়া আর কোন পথ নেই।
 এ ঘটনায় ওই ওয়ার্ডের মেম্বার কাউছার আলম বলেন, মৎস্য ব্যবাসায়ী কাউছার আহমেদ দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে । করোনাকালীন অনেক অসহায় মানুষকে সহযোগীতা করেছে ও কাউছার আমেদ এর মাছের প্রজেক্টে ২০ জন লোক কাজ করে তাদের পরিবারের সংসার চালাচ্ছেন। দু’বার দুটি মাছের প্রজেক্টে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করেছে । মাছের প্রজেক্টে যারা বিষ প্রয়োগ করেছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের কঠিন শাস্তি দাবী জানাচ্ছি।
এ বিষয় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, মাছের প্রজেক্টের মালিক কাউছার আহমেদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি