
প্রার্থীদের বিভিন্ন অভিযোগ: তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন


আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে প্রার্থীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার বিকালে নির্বাচনের সদস্য সচিব মনিরুজ্জামান বাবলুকে আহবায়ক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল হোসাইন চৌধুরীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার পর ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এর মধ্যে ৭০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।


এদের মধ্যে নির্বাচন কমিশন বরাবর কয়েকজন প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ নিষ্পত্তিতে মঙ্গলবার বিকালে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন।








