কচুয়ায় ভাগ্যবদলের চেষ্টা প্রবাস ফেরত রবিউল আলমের

Reporter
কচুয়া প্রতিনিধি
আপডেটঃ মে ১৬, ২০২৩ | ১১:০২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সাজিরপাড় গ্রামের খান বাড়িতে প্রবাস ফেরত রবিউল আলম খান সোনালী জাতের মুরগি পালন করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন।

দীর্ঘদিন সৌদিআরব ও দুবাই প্রবাস জীবন শেষ করে সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। পরে কচুয়া-সাচার সড়কের পাশে সাজিরপাড় গ্রামে প্রায় ৬৫ শতাংশ ভূমির পাশে সুমাইয়া ডেইরী ফার্ম নামে সোনালী জাতের মুরগীর বাসস্থান ও মুরগীর খামার তৈরি করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন। এখন তার থেকে মুরগী সংগ্রহ করে এলাকার অনেক যুবক স্বাবলম্বী হচ্ছেন।

 

বিজ্ঞাপন

সরেজমিনে জানা যায়, প্রবাস ফেরত রবিউল আলম ১৯৯৮ সালে সৌদি আরর ও ২০১৯ সালে দুবাই যান। সেখানে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেন। অবশেষে প্রায় ৬ মাস পূর্বে দেশে ফিরে এসে নিজ বৃৃদ্ধিমত্তা খাটিয়ে এ খামার শুরু করেন। বর্তমানে তার খামারে প্রায় ২ হাজার সোনালী জাতের বাড়ন্ত বয়সী মুরগী রয়েছে। খামার তৈরি ও ১ দিনের বাচ্চা উত্তোলন শেষে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার ব্যয় হয়েছে। কিছুদিন পর এলাকার বিভিন্ন স্থানীয় বাজার ও খামারীদের কাছে মুরগী বিক্রি করবেন।

 

খামারী রবিউল আলম পপুলার বিডিনিউজ কে বলেন, ভাগ্যের পরিবর্তনের জন্য দুবাই ও সৌদিআরব পাড়ি জমাই। সেখানে দীর্ঘ ২৫ বছর অবস্থান শেষে দেশে ফিরে আসি। বর্তমানে বিদেশ না গিয়ে নিজ দেশে ব্যবসার মাধ্যমে নতুন ভাবে কর্মসংস্থান তৈরি ও অন্যদের কর্মসংস্থাদের সুযোগ দিতে চাই। তিনি আরো বলেন, কোনো প্রশিক্ষন ছাড়াই এ খামার পরিচালনা করে আসছি। তবে ভবিষ্যতে প্রশিক্ষন নিয়ে ব্যাপক আকারে মুরগীর খামার তৈরি করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

 

কচুয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন বলেন, প্রবাস ফেরত রবিউল আলম সোনালী জাতের মুরগীর ব্যতিক্রমী খামার করেছেন। এই ধরনের খামার আমাদের এলাকায় খুব বেশি নেই। আমরা রবিউল আলমকে সব ধরনের পরামর্শ ও সহযোগীতা করব। আর কেউ এ ধরনের খামার তৈরি করে বেকারত্ব দূর করতে চাইলে আমরা তাদের ভালো উদ্যোগের পাশে থাকব।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব