অন্য সরকারের তুলনায় আওয়ামী লীগ সরকার উন্নয়ন কাজ করেছে বেশি : মেজর রফিক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৩ | ৯:৪৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ শাহরাস্তি সরকার জনগনের দুঃখ কষ্ট লাগবের জন্য দুইটি উপজেলার ২২টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করতে সক্ষম হয়েছে। যাহা দেশের পূর্বের সরকারে তুলনায় অনেক বেশি। দুইটি উপজেলার নদী ও খালের উপরে অসংখ ব্রিজ নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণা করা হয়েছে এবং অনেক রাস্তা কাঁচা থেকে পাকা করণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকী কাজগুলো শেষ হবে বলে জানান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি উপস্থিত জনগনকে উদ্দেশ্য করে বলেন, সাবেক সরকারের কথা আর বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাপ কাঠিতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমি আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।

তিনি গত ১৫ মে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত দ্বিতল ভবনের উদ্ভোধন, মেনাপুর-নওগাঁও রাস্তার উদ্ভোধন ও ২নং দক্ষিন পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তরের স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

দিন ব্যাপি অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাজী মোঃ আঃ হাদী মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক জাবেদ পাটোয়ারীর যৌথ নেতৃত্বে মটর সাইকেল বহর নিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন । উভয় অনুষ্ঠানে আসলে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ উপস্থিত নেতৃবৃন্দ।

সোমবার সকালে মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত ভবনের উদ্ভোধনী অনুষ্ঠান সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুল ওয়াহেদ মাস্টারের সভাপতিত্বে রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ নেওয়াজ মুন্সির উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য আবু তাহের প্রাধানীয়া, শিক্ষক রাশেদা বেগম।

দুপুরে ২নং দক্ষিন পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: গিয়াস উদ্দিন মজুমদারের সভাপতিত্বে রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হান্নান পাটওয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাজী মো: জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব অরুন, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো: আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা মো: গোলামুর রহমান গোলাপ, এলাকাবাসীর পক্ষে মো: আলী’সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা