সব বোর্ডের সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৩ | ৪:২৬
Link Copied Successfully!

আগামীকাল সোমবার (১৫ মে) অনুষ্ঠেয় দেশের সব কটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৫ মের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু ১৫ মের পরীক্ষার প্রশ্নপত্র সব বোর্ডে অভিন্ন হওয়ায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময় পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। আর ১৬ মে থেকে পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আজ বেলা সোয়া একটায় এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র এখন কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। আজ বেলা তিনটার দিকে এটি উপকূল পার হয়ে যেতে পারে। আর আজই সন্ধ্যার মধ্যে পুরো ঝড় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে এই উপকূল পার হবে। মো. আজিজুর রহমান বলেন, উপকূল পার হওয়ার সময় টেকনাফ ও সেন্ট মার্টিনে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সেন্ট মার্টিনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি