মোখা কবলিত এলাকায় টেলিযোগযোগ সেবা অব্যাহত রাখতে নানা উদ্যোগ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৩ | ১:৫১
Link Copied Successfully!

ঘূর্ণিঝড় মোখা সৃষ্ট দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-সহ সকল সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি থেকেও সংশ্লিষ্ট সব অপারেটরকে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন ও কন্ট্রোল রুম স্থাপনের জন্য শনিবার (১৩ মে) নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিটিআরসিও ১০ সদস্য বিশিষ্ট একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছে। এই টিম ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে টেলিযোগাযোগ সেবা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের জন্য টেলিকম অপারেটরদের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গেও ওই টিম নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে। এ ছাড়া তিন সদস্যের সমন্বয়ে বিটিআরসি একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু করেছে। নিয়ন্ত্রণকক্ষের নম্বর দুটি হচ্ছে ০১৫৫২২০২৮৫৪ ও ০১৫৫২২০২৮৮৬।

বিটিআরসির নিয়ন্ত্রণ কক্ষও মূলত বিটিআরসিতে গঠিত মনিটরিং টিম এবং মোখা মোকাবেলায় উপকূলীয় এলাকায় কর্মরত অপারেটররা কিভাবে কাজ করছে সে বিষয়ে সমন্বয় সাধন করছে। এ ছাড়া মোবাইল অপারেটর, এনটিটিএন, আইএসপি এবং সংশ্লিষ্ট অনান্য অপারেটররা উপকূলীয় এলাকায় কার্যক্রম গ্রহণে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে কন্ট্রোল রুমকে জানাবে।

বিজ্ঞাপন

টেলিকম অপারেটররাও নিজ নিজ কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করেছে এবং নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ও দুর্যোগকালীন যাতায়াতের জন্য অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করেছে।

মোবাইল অপারেটর গ্রামীণফোন ঘূর্ণিঝড় কবলিত এলাকার জনগণের জন্য বিনামূল্যে টেলিযোগাযোগ সেবা দিতে বিশেষ প্যাকেজ দেওয়ার কার্যক্রম গ্রহণ করেছে। গ্রামীণফোনের জরুরি যোগাযোগ নম্বর হলো- ০১৭১১৫০৫৩৬৮, ০১৭১১০৮১১০১, ০১৭১১০৮১৮০৪।

ঘূর্ণিঝড় পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে খুদে বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মোবাইল ফোনে রিচার্জ সহজ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বাংলালিংক। বাংলালিংকের জরুরি যোগাযোগ নাম্বার হলো- ০১৯৬২৪২৪৫৬৫, ০১৯১১৩১০৭৯৫, ০১৯৬২৪২৪৭০৬।

বিজ্ঞাপন

রবির গ্রাহকরা যেকোনো সময় *৮# ডায়াল করলেই পাবেন ইমার্জেন্সি ব্যালেন্স, মিনিট ও ইন্টারনেট। রবির হটলাইন নাম্বার হলো- ০১৮১৭১৮৩৬৮, ০১৮১৯২১০৩৫০।

টেলিটকের কোর সাইট ও হাব সাইটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটরের যান্ত্রিক ত্রুটি দূর করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া একটি রেসপন্স টিম গঠন ও নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। টেলিটকের ইমার্জেন্সি রিসপন্স টিমের নাম্বার- ০১৫৫০১৫৫০৪৫, ০১৫৫০৫১৫৫০৩৪, ০১৫৫০১৫৫০৫৩। কন্ট্রোল রুমের নম্বর-০২৩৩৩৩১৫৯০০, ০১৫৫৫১৫৫২১১।

নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড (বিটিসিএল)। কন্ট্রোল রুমের যোগাযোগ নাম্বার-০২৪৮৩১৭৭৮৮।

আইএসপি, এনটিটিএনসহ অন্যান্য টেলিকম অপারেটররাও দুর্যোগের সময়ে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য এলাকায় তাদের নেটওয়ার্ক সচল রাখতে কার্যক্রম গ্রহণ করেছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি