
হাজীগঞ্জে বাড্ডা বাইতুস সালাম জামে মসজিদ উদ্বোধন
Link Copied Successfully!

বাড্ডা বাইতুস সালাম জামে মসজিদ দোয়াও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা এলাকায় কারুকাজ সম্পন্ন ও সুন্দর নকশাখচিত মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মালেক মাষ্টারের সভাপতিত্বে মুসুল্লীদের উদ্দেশ্যে ইসলমিক বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন, বাড্ডা মামুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শাখাওয়াত হোসাঈন মিয়াজী ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতী মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজি।
পরিচালনা করেন, আমানউল্লাহ বেপারী, জহির বেপারী, তাফাজ্জ্বল হোসেন বেপারী, আবু তাহের পাটোয়ারী, শহীদ উল্ল্যাহ পাটোয়ারী, খোরশেদ পাটওয়ারী, শামসুল হক বেপারী, মজিবুর রহমান মিয়াজি, জহিরুল ইসলাম দিপু পাটওয়ারী, শামসুল হক মিয়াজি, মো. কামাল হোসেন মিয়াজি।
ওইসময় উপস্থিত ছিলেন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ওয়ার্ড সভাপতি আওয়ামী রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক মামুন পাটওয়ারী, ইউটিউবার ওনি পাটওয়ারীসহ এলাকার মুসুল্লিগণ।

ট্যাগ:







