মোখা শক্তিশালী হচ্ছে, আসছে ধীরে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৩ | ৪:০১
Link Copied Successfully!

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। আগামী রোববার এটি কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়াবিদেরা বলছেন। এর গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি এই ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা জানাচ্ছে নির্দিষ্ট সময় পরপর। মোখার বর্তমান অবস্থান ও বৈশিষ্ট্য নিয়ে  সঙ্গে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।

মোখার গতিপ্রকৃতি এখন যে অবস্থায় আছে, এটি কোথায় ও কখন আঘাত করতে পারে বলে মনে হচ্ছে?

আজিজুর রহমান: এখন পর্যন্ত এর যে অবস্থান, তাতে এটি আগামী রোববার দুপুরের দিকে কক্সবাজারের টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে। তবে এর অগ্রভাগের প্রবেশের কারণে আগামীকাল শনিবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণ-পূর্ব উপকূল বা কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। কক্সবাজার অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আমরা যে মডেলগুলো এখন দেখছি, তাতে মনে হচ্ছে, টেকনাফের দক্ষিণ দিক দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র চলে যাবে। যেটা আমাদের সীমানার বাইরে। এটা এখনো পর্যন্ত এ অবস্থায় আছে। তবে এর পরিবর্তন হতে পারে। আগামীকাল আরও সুনির্দিষ্টভাবে বলা যাবে।

আপনি দীর্ঘ সময় ধরে আবহাওয়া অধিদপ্তরে আছেন। অন্যান্য ঝড়ের গতিপ্রকৃতির সঙ্গে মোখার মিল বা অমিল কী দেখছেন?

 

বিজ্ঞাপন

আজিজুর রহমান: এর আগে ঘূর্ণিঝড় সিডর চলে গিয়েছিল আমাদের বরগুনা বা পাথরঘাটা অংশ দিয়ে। অর্থাৎ, বাংলাদেশের মাঝবরাবর দিয়ে এটি চলে যায়। আর মাঝবরাবর দিয়ে যাওয়ার জন্য ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল। সিডরের চেয়ে মোখার তীব্রতা যদি বেশিও হয়, তাহলে একটি বিষয় বিবেচনা করতে হবে যে এবারের ঘূর্ণিঝড়ের শরীরের ৫০ শতাংশ চলে যাচ্ছে মিয়ানমারে। আর বাকিটা থাকছে বাংলাদেশে। আমরা পাচ্ছি ঘূর্ণিঝড়ের বাঁ দিকটা। ঘূর্ণঝড়ের বাঁ দিকের তীব্রতা ডান দিকের তুলনায় কম থাকে সাধারণত। যেখান দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র যায়, সেখানে ক্ষতি বেশি হয়। এরপর থাকে ডান দিকে, পরে বাঁ। একটা উদাহরণ দিই, ধরুন, কেন্দ্র যদি টেকনাফ দিয়ে চলে যায়, তবে টেকনাফে ঝড়ের তীব্রতা বেশি হবে। ক্ষতির দিক থেকে টেকনাফকে যদি ২০ নম্বর দেওয়া হয়, তবে এর নিচে আকিয়াব বা মিয়ানমার উপকূলকে দিতে হবে ১৯ নম্বর। টেকনাফের ওপরে কক্সবাজারকে দিতে হবে ১৮ নম্বর। ব্যাপারটা এমন।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রে একটি চোখ থাকার কথা বলা হয়। এটি কি হয়েছে?

 

আজিজুর রহমান: ঘূর্ণিঝড়ের কেন্দ্রের একটি অংশ শূন্য হয়ে যায়। এটিকে আমরা চোখ বলি। মোখায় এখনো চোখ তৈরি হয়নি। চোখ হলে সেই এলাকাটি মেঘমুক্ত হয়ে যায়। মোখার আকারের পরিবর্তন হয়েছে। আগে এটি সেন্টার ডেন্স ওভারকাস্ট বা সিডিইউ আকারে ছিল। এই অবস্থায় মেঘগুলো থাকে ভাঙা ভাঙা। এখন এটি বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার অর্থ হলো, এখানে বাতাসের ঘূর্ণন বৃদ্ধি পায়। কেন্দ্রে তাপমাত্রা বেড়ে যায়। অগ্রভাগে বজ্রপাত ও বৃষ্টিপাত বেশি হয়।

এখন মোখার কেন্দ্রের ব্যাস বাড়ছে। প্রথমে এটি ছিল নিম্নচাপ। তখন এর কেন্দ্রের ব্যাস ছিল ৪০ কিলোমিটার। পরে গভীর নিম্নচাপের সময় ব্যাস ৪৮ কিলোমিটার হয়ে গেছে। এখন এটি ৭৪ কিলোমিটার হয়ে গেছে। এটি বাড়ছে। আরও বাড়বে কি না, তা এখনো পাওয়া যাচ্ছে না। পুরো ঘূর্ণিঝড়টির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের পরিধির বিস্তার ৫০০ থেকে ৬০০ কিলোমিটার।

তার মানে মোখা বেশি বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আসবে?

আজিজুর রহমান: একটি ঘূর্ণিঝড়ের একটি কেন্দ্র থাকে, এর পরিপার্শ্ব থাকে। সেই পরিপার্শ্বে প্রবল বৃষ্টি, দমকা থেকে ঝোড়ো হাওয়া, বজ্রবৃষ্টি, জলোচ্ছ্বাস থাকে। এগুলো একটি ঘূর্ণিঝড় বহন করে নিয়ে আসে। মোখাও প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি বয়ে নিয়ে আসছে। অন্তত এখন এর বৈশিষ্ট্য দেখে তা বলা যায়।

মোখার এগোনোর গতি কেমন? শুরুতে এর গতি তো বেশি ছিল, এখন কমে এল কেন?

আজিজুর রহমান: শুরুতে ঘূর্ণিঝড়ের এগোনোর গতি ছিল ১৪ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়, এখন ৮ কিলোমিটার হয়ে গেছে। ঘূর্ণিঝড় তিন ধরনের হয়। কখনো দ্রুতগতির হয়, কখনো ধীর হয়, আবার কখনো স্থির হয়ে যায়। এখন এটি ধীরে ধীরে এগোচ্ছে। এর মাধ্যমে মূলত এর শক্তি সঞ্চয় হয়েছে এবং হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে এটি ছিল ঘূর্ণিঝড়, পরে প্রবল ঘূর্ণিঝড় হয়ে যায় গতকাল রাতেই। আজ এটি হয়ে উঠেছে অতি প্রবল ঘূর্ণিঝড়। ধীর হওয়ার পরিপ্রেক্ষিতেই শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি