চিনির দাম আবার বাড়ছে, ধুঁকছে সরকারি চিনিকলগুলো

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ১২:১৭
Link Copied Successfully!

চিনির দাম আবার বাড়ছে। বাজারে খোলা ও প্যাকেটজাত চিনি কেজিপ্রতি দাম ১৬ টাকা করে বাড়ছে। ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা ও প্যাকেট চিনি ১২৫ টাকা নির্ধারণ করে প্রস্তাব করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর আগে গত ৭ এপ্রিল সরকার প্রতি কেজি খোলা চিনি ১০৪ টাকা আর প্যাকেটজাত চিনি ১০৯ টাকা নির্ধারণ করেছিল।

তবে সরকার নির্ধারিত দামে চিনি মিলছে না কোথাও। বাজারে প্রতি কেজি চিনিতে ৪০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। অথচ এ নিয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা পদক্ষেপ নেই। এর মধ্যেই মিল মালিকরা দাম বাড়ানোর প্রস্তাব তুলেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ কালের কণ্ঠকে বলেন, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট ১২৫ টাকা নির্ধারণ করে প্রস্তাব করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই সিদ্ধান্ত গতকাল বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, মিল মালিকরা প্রতি কেজি খোলা চিনি ১২৫ টাকা ও প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছিলেন।

চিনির নতুন দর নিয়ে জানতে চাইলে সিটি গ্রুপের বিপণন বিভাগের পরিচালক বিশ্বজিৎ সাহা ও দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা সাড়া দেননি। মঙ্গলবার বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি খোলা চিনি কেজি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, সর্বোচ্চ খুচরা মূল্য লেখা প্যাকেটের চিনি পাওয়া যাচ্ছে না কোথাও।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি