বাবাকে কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন দিয়ে জানালেন যুবক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৩ | ৭:০৬
Link Copied Successfully!

নরসিংদীর রায়পুরায় ছেলের দায়ের কোপে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর ছেলে নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। রবিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ৭০ বছর বয়সী আইনুল হকের বাড়ি রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দী উত্তরপাড়া গ্রামে। আটক ইয়াসিন নিহতের দ্বিতীয় ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, ইয়াসিন মাদকে আসক্ত।

ইয়াসিনের স্ত্রী হাওয়া বেগম বলেন, ‘আমার বিয়ে হয়েছে চার বছর। আমার শ্বশুর ও সৎ শাশুড়ির অত্যাচারে আমি বেশিরভাগ সময় বাপের বাড়িতে কাটিয়েছি। আমাদের বিষয় নিয়ে প্রায়ই আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো। আজও আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে তার বাবার মাথায় ও শরীরে কোপ দেয়। এতে আমার শ্বশুর মারা যান।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিয়ের পর দেখতাম তিনি (ইয়াসিন) মাদক সেবন করতেন।’

বিজ্ঞাপন

মির্জানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোমেন মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুনেছি, বাবাকে খুন করে ইয়াসিন নিজেই ৯৯৯-এ কল করে পুলিশে খবর দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই ইয়াসিনকে আটক করে।’

নিহত আইনুল হাজী কল্যাণ সংস্থা মির্জানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি হাজী আলম ভূইয়া। তিনি বলেন, ‘আমরা ২০১৪ সালে একসঙ্গে হজ করেছি। তারপর থেকে তার সঙ্গে আমার একটা সুসম্পর্ক। তিনি প্রায়ই এ নেশাগ্রস্ত ছেলেকে নিয়ে কথা বলতেন। তিনি তার ছেলেকে খুব ভয়ও পেতেন। তার জন্য নরসিংদীতে একটি বাড়িও বিক্রি করতে হয়েছে বলে বলেছিলেন তিনি।’

রায়পুরা থানার উপপরিদর্শক নবী হোসেন বলেন, ‘দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ইয়াসিন নিজেই ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও মাকে থানায় নেওয়া হয়েছে।’

নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি