কচুয়ায় ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছেন উদ্যোক্তা সোহেল দেওয়ান

Reporter
কচুয়া প্রতিনিধি
আপডেটঃ মে ৬, ২০২৩ | ৭:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে ব্ল্যাক রাইস (কালো ধান) চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তরুন উদ্যোক্তা সোহেল দেওয়ান। এই ধান, এর চাল ও ভাত কালো রঙের। একসময় ভিয়েতনাম, ফিলিপাইনসহ কয়েকটি দেশের রাজা-বাদশাহরা অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ এই চালের ভাত খেতেন। সাধারণ প্রজাদের এটা চাষ করা ও খাওয়া নিষেধ থাকায় এর নাম হয় নিষিদ্ধ ব্ল্যাক রাইস। তরুন উদ্যোক্তা সোহেল দেওয়ানের সাফল্যে এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন অন্য কৃষকরাও।

স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস ও শামীম আহমেদ সহ একাধিক কৃষকরা জানান, এই প্রথম আমাদের মাঠে কালো ধানের চাষ হয়েছে। সোহেল দেওয়ান তিনি তার জমিতে কালো ধানের আবাদ করেছেন। পাশাপাশি ওই জমিতে ভালো ফলন হয়েছে। আমরাও সামনের দিকে বীজ সংগ্রহ করে জমিতে ব্ল্যাক রাইস (কালো ধান) আবাদ করব।

তরুন উদ্যোক্তা সোহেল দেওয়ান জানান, আমার বাবা হালিম দেওয়ানের পৃষ্ঠপোষকতায় বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫ কেজি প্রতি কেজি ১২শ টাকা দরে কালো ধানের বীজ সংগ্রহ করেন। এরপর তিনি বীজ বপন করে চারা উৎপাদন এবং ৫৪ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করেন। তাঁর ক্ষেতে ফলনও ভালো হয়েছে। ৫৪ শতাংশ জমি থেকে ভালো ধান পাবেন বলে আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এই ধানের চাউল বিশেষ করে ক্যান্সার,ডায়াবেটিস,হাট ও গর্ভবতী মায়েদের জন্য উপকারী। অন্য ধানের তুলনায় এটি চাষে বেশি লাভের আশা করছেন তিনি। কারণ, নতুন এই ধানের দাম অনেক বেশি। প্রতি কেজি তিনি ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। স্থানীয় কয়েকজন কৃষক তাঁর কাছ থেকে বীজ কেনার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল চন্দ্র সরকার বলেন, এ ধানটি একটি উন্নত জাত। এটি সচরাচর চাষাবাদ কম। কচুয়া উপজেলা এই প্রথম কালো ধানের আবাদ করা হয়েছে। তরুন উদ্যোক্তাকে কালো ধানে চাষে উদ্ধুদ্ধ করা হয়েছে। কোনো কৃষক ব্ল্যাক রাইস চাষাবাদে আগ্রহী হলে কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দেয়া হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা