কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি/সমমান ও দাখিল পরীক্ষা শুরু

Reporter
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৩ | ৯:৪৪
Link Copied Successfully!

কচুয়ায় প্রথমদিনে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি/সমমান ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। ৩০ এপ্রিল রবিবার অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার ৮শত ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২শত ৭৪ জন অংশগ্রহন করেছে। প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১৪২ শিক্ষার্থী ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৬৭, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫ শত ৫৫০, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৮৫, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৫শত ১২,আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৬শত ৭৯, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩শত ৯৭, মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ে ২ শত ৮১জন পরীক্ষার্থী ১ম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহন করে।

মাদ্রাসার শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ৫শত ৬০জন,বিতারা আলিম মাদ্রাসায় ৩শত ৭১,মনোহরপুর ফাজিল মাদ্রাসায় ৪শত ৫৮জন পরীক্ষার্থী কুরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষায় অংশ গ্রহন করে।

বিজ্ঞাপন

অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ১শত ৬৬জন অংশগ্রহন করে।

শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা গ্রহনের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান,সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন উপজেলার বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তার ভিজিলেন্স টিমের সদস্য কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ অন্যান্য সদস্যগন দায়িত্ব পালন করেন।

 

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা