
ছাত্রলীগ নেতা রাব্বি’র নেতৃত্বে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল নেতাকর্মীরা


হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের কৃষক আবদুর রহমানের দু’ই একর জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি’র নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক আবদুর রহমানের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি, হোসাইন সাদ্দাম ও সাধারণ সম্পাদক, শেখ ইনান এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর আহবানে এ কর্মসূচি পালন করেন।


পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত উপজেলা ও পৌর ছাত্রলীগের আওতাধীন এই কর্মসূচি পালন করবে।
এছাড়া আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।








