
মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুসলিম হোসেনের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ আরাফাত হোসেন, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক বিধান চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফখর উদ্দিন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক এবং সহকারী শিক্ষক বিধান চন্দ্র, মোঃ আজাদ হোসেন, মোঃ ফারুক হোসেন (অভি) প্রমুখ।
অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মাকসুদা আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় বানী পাঠ করেন লামিয়া আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইতি আক্তার (ভাবনা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যৎসাহী সদস্য মোঃ শরীফ পাটোয়ারী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।
ওইসময় উপস্থিত অতিথি বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।








