মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৩ | ১০:৫৪
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপিকে আমরা দাওয়াত দিয়ে নির্বাচনে আনব না। তারা যদি নির্বাচনে আসার নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া চৌধুরী বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, কারো যদি মন চায় জনগণকে সেবা করবে। তাহলে ক্ষমতায় আসতে হবে। আর ক্ষমতায় আসার সিঁড়ি হল নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। এছাড়া আর বিকল্প কোন কিছু চিন্তা করলে আমরা তার উচিৎ জবাব দিয়ে দিব। এবং দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিব। তাই ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে প্রমাণ দেখান আপনারা কতটুকু জনপ্রিয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত দিন করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগই হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার প্রমাণ দিয়ে দিবে।

বিজ্ঞাপন

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, সাবেক মেম্বার আঃ মতিন মর্তুজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ স্বপন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ফুয়াদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত মাওলানা মনজুর আহমদ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত