এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৩ | ১০:৪৪
Link Copied Successfully!

চাঁদপুর মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য শিল্পপতি আলহাজ্ব সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, আলোকিত মানুষ হওয়ার পথে তোমরা আজ এগিয়ে এসেছো অনেক দূর। মনে রাখতে হবে, জীবনের প্রতিটি মুহুর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং মহান সৃষ্টিকর্তার পরেই নিজ নিজ জীবনের কাঙ্খিত বিকাশের স্বার্থে শিক্ষার্থীদের উচিত পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ থাকা। শুধু পরীক্ষায় এ প্লাস নয়, জীবনেও এ প্লাস অর্জনের মাধ্যমে অনন্য মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।

শিক্ষক বাবু মন্টু কুমার মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শাহ চান্দু, আওয়ামী লীগ নেতা আহসান উল্ল্যাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ূন হাওলাদার।

বিজ্ঞাপন

এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ে অভিভাবক, সুধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত