হাজীগঞ্জে লিফটের ফাঁকা গর্তে মিললো নিখোঁজ হাফেজ কাউছারের মৃতদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২৩ | ১:১১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ মাষ্টার পাড়া এলাকায় এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা গর্ত থেকে কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল কাউছার (১৭) এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

রবিবার রাতে লিফটের গর্তে প্রবাসী আজিজুর রহমানের ভবনের প্রহরী ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম মৃতদেহ দেখতে পায়।

প্রহরী ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম পপুলার বিডিনিউজকে বলেন, নির্মানাধীন বিল্ডিংয়ের মালামাল দেখার জন্য ২য় তলায় যান। মালামাল দেখে আসার সময় নির্মানাধীন বিল্ডিংয়ের নিচ তলা লিফটের ফাঁকা গর্তে টর্চ লাইট মারলে লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন তারা।

বিজ্ঞাপন

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল পপুলার বিডিনিউজকে জানান, তার ছেলে কোরআনে হাফেজ। রমজানের মাসে ফরিদগঞ্জ উপজেলায় তারাবির নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরেন। চাঁদ রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। তারপর তার বাসায় ফিরেনি। নিখোঁজের দুইদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। ২০১৮ সাল থেকে তারা মকিমাবাদ মাস্টার পাড়ায় বাসা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা।

তবে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের মা পেয়ারা বেগম পপুলার বিডিনিউজকে বলেন, গত কয়েক মাস আগে তার ছেলে একটি মাদ্রাসার পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সাথে হট্টগোল হয়। তাকে মারধর করতে বাসায় পর্যন্ত গিয়েছে ওই কিশোররা।

স্থানীয় কাউন্সিলর মো. শাহআলম বলেন, পূর্বে কারো সাথে কোন হট্টগোলের খবর জানা নাই।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ। তারা পপুলার বিডিনিউজকে জানান, মৃতদেহের মুখের বাম পাশে ও মাথার বাম পাশে থেতলানো এবং মাথার পিছনের অংশে ফাটা জখম রয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে এটি পরিকল্পিত হত্যা কিনা।

হাজীগঞ্জ থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা