কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ইঞ্জিনের চাকা লাইনচ্যুত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৩ | ৭:৪৭
Link Copied Successfully!

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটি বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী মজুমদার বলেন, শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের পর লুপ লাইনে ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

এদিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। কর্ণফুলী ট্রেনের টিকেট ব্যবস্থাপনা বেসরকারি। দুর্ঘটনার খবর পেয়ে কর্ণফুলীর টিকিট কাউন্টারের ইনচার্জ কুমিল্লা স্টেশন থেকে সটকে পড়লে আমি লোকজন দিয়ে তাকে ডেকে আনি। এরপর কুমিল্লা স্টেশনে মাইকিং করা হয়েছে। যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’ রোজার দিনে মানুষের যেন কষ্ট না হয়, তাই যাত্রীদের টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত