
হাজীগঞ্জে এমপির ঈদ উপহার দশ লাখ পাচ্ছেন অসহায় পরিবারগুলো


চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র ঈদ উপহার নগদ টাকা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণকালে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
সোমবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের এন্ড চাইনিজে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে এমপি ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত উদ্যোগে উপার্জনহীন, অসহায়দের মাঝে ১০লক্ষ টাকা বিতরণ করা হয়।


হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিনের সার্বিক তত্বাবধানে বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।
বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চলনায় বক্তৃতা করেন হাজী জসিম উদ্দিন।
ওইসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা গাজী বিল্লাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব, ৮নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ১১নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উন্নয়ন কমিটির সমন্বয়ক রোটারিয়ান এস এম মানিক, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তা আক্তারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।








