নোয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার নবকমিটি ঘোষণা ও ইফতার মাহফিল

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৩ | ৪:৪৩
Link Copied Successfully!

নোয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার নবকমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের রামপুর নোয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার নব কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে।

জানুয়ারি ২০২৩ সালে এসো মানবতার পথে হাঁটি, এসো মানবতার কথা বলি স্লোগান’কে সামনে রেখে নোয়াপাড়া সমাজকল্যাণ সংস্থা সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আহবায়ক কমিটি গঠন করে বিভিন্ন কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন। যেমন – আর্থিক, সামাজিক উন্নয়ন, হতদরিদ্র অসহায়দের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে।

বিজ্ঞাপন

নোয়াপাড়া সমাজকল্যাণ সংস্থা সামাজিক সংগঠনটি কার্যক্রমকে আরো গতিশীল করতে ২৫সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে রয়েছেন, সভাপতি নূরে আলম ভূঁইয়া, সহ-সভাপতি রবিউল তালুকদার, নয়ন ভূঁইয়া, ফারুক মল্লিক, সাধারণ সম্পাদক আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসমাইল, সহ সাংগঠনিক সম্পাদক সাত্তার পাটোয়ারী, প্রচার সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, সহকারী প্রচার সম্পাদক ফয়সাল ভূঁইয়া, অর্থ সম্পাদক ইকবাল বেপারী, সহ অর্থ সম্পাদক তারেক ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, সহ দপ্তর সম্পাদক ডঃ মনির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম হাসিবুল মজিব, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, সহকারি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ, সহকারি পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান ভূঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মল্লিক, সদস্য খোরশেদ ভূঁইয়া, মইনুদ্দিন ভূঁইয়া, জাকির প্রধানিয়া, বিল্লাল বড় বাড়ি, রুবেল হাজী প্রমুখ।

কমিটি গঠন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা