সদরঘাটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ৫:৪৮
Link Copied Successfully!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলে নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির অগ্রিম কেবিন বুকিংয়ের কার্যক্রম শুরু হবে ১৭ এপ্রিল থেকে। এ বছর ঈদে যাত্রী সংখ্যা কম হওয়ার আশঙ্কায় দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে গত বছরের চেয়ে ২২টি লঞ্চ কম চলাচল করবে। তবে ইতিমধ্যে সদরঘাট টার্মিনালে এসে অগ্রিম টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন নৌপথের অনেক যাত্রী।

এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক কবির হোসেন বলেন, লঞ্চ মালিকদের দেওয়া তথ্যমতে, ১৭ এপ্রিল থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। গত ঈদ মৌসুমে প্রতিদিন গড়ে ৬৮টি লঞ্চ দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে চলাচল করত। তবে যাত্রী কমে যাওয়ায় এ বছর ৪৬টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীর চাপের ওপর নির্ভর করে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর খিলগাঁও থেকে সদরঘাটে আগাম টিকিট কিনতে এসেছিলেন হাফিজুল ইসলাম। তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়ি বরিশাল। ১৯ এপ্রিল বাড়িতে যাব। লঞ্চের আগাম কেবিন বুকিংয়ের জন্য এসেছি। কিন্তু এসে দেখি কাউন্টার বন্ধ। পরবর্তী সময়ে লঞ্চের কর্মচারীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, আগামী সপ্তাহ থেকে অগ্রিম টিকিট বিক্রি করবেন তাঁরা। অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে সুষ্পষ্ট বার্তা পেলে আমাদের ভোগান্তি পোহাতে হতো না।’

বিজ্ঞাপন

লঞ্চ নিয়ে যাত্রীদের আগ্রহ আগের মতো নেই জানিয়ে পটুয়াখালীগামী এমভি প্রিন্স আওলাদ লঞ্চের কর্মচারী কালাম মিয়া বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঈদে নৌপথে যাত্রীদের যাতায়াতের ইচ্ছা কমে গেছে। তাই অগ্রিম টিকিটের চাহিদা বেশি নেই। মাঝেমধ্যে যাত্রীরা এসে অগ্রিম টিকিটের খোঁজ করছেন। তবে আগের চিরচেনা রূপ আর নেই।

আগাম টিকিট বুকিং প্রসঙ্গে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদী বন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ বলেন, ১৭ এপ্রিল সকাল থেকে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা হবে। যাত্রীরা লঞ্চ কোম্পানির কাউন্টার থেকে তাঁদের গন্তব্যের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত কেবিন খালি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ