পুলিশ পরিচয়ে শাহরাস্তির ছাত্রনেতা তানভীর অস্ত্রসহ নরসিংদীতে আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৩ | ১২:৩২
Link Copied Successfully!

নরসিংদীতে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আক্কাস আলীর কাছ থেকে টাকা ছিনতাই করছিলো তারা। আটককৃতরা হলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শোয়েব রায়হান (২৯), চাঁদপুর শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর আহমেদ (৩০), কামরুল হাসান মুহিত (২৯)। এরমধ্যে রেহানুল ইসলাম ভূইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে ও প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, আমি ও আব্বা আমাদের সাহেবপ্রতাপ এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলাম। বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন আমাদের গতিরোধ করে।

বিজ্ঞাপন

তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে পিস্তল প্রদর্শন করে। পরে আমাদেরকে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। এ সময় আমরা ডাক-চিৎকার শুরু করে তানভীর ও শোয়েব নামের দুজনকে ধরে ফেলি আর বাকি দুজন টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এসময় লেলিন ও মুহিত তাদের ছাড়াতে এলে এ ঘটনায় তাদের সম্পৃক্ততাও পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ৪ জনকে থানায় নিয়ে গেছে। আমরা নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

নরসিংদী মডেল থানার এসআই অভিজিৎ বলেন, টাকা উদ্ধারের অভিযানে এখন রায়পুরায় আছি। আপাতত তিনজন আটক রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ