ময়নাতদন্তের পর জানা যাবে গৃহবধূর মৃত্যুর রহস্য

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ৫:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই মুন্সী বাড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে জানা গেলো বিলওয়াই গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে তানিয়া আক্তার সুমি (২০)।

গত একবছর আগে পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় বন্দে আলী মিস্ত্রি বাড়ীর ওমান প্রবাসী আবু সুফিয়ানের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিজ্ঞাপন

স্বামী আবু সুফিয়ান প্রবাসে থাকায় দীর্ঘ পাঁচ মাস ধরেই বাবার বাড়ীতে তানিয়া। গেলো বৃহস্পতিবার স্বামী সুফিয়ানের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথপোকথন হয় তানিয়ার।

কিছু সময় যাওয়ার পর তানিয়ার ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে ছুটে গিয়ে দেখেন নিথর দেহ ঘরের মেজেতে পড়ে ছিল।

ওই অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা একটি প্রাইভেট হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তানিয়ার বাবা বিল্লাল মুন্সী জানান, তানিয়া সুস্থ ছিলো। ঘটনার সময় হয়তো কারেন্ট সর্ট খেয়ে এমন হতে পারে।

এদিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের প্রেরন করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা