বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ১২:৫৬
Link Copied Successfully!

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়ে বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। গতকাল ২৮৬ রান নিয়ে দিন শেষ করেছিল দলটি। সে স্কোরের সঙ্গে মাত্র ৬ রান যোগ করলেও আয়ারল্যান্ড আজ ব্যাটিং করেছে ৯ ওভার।

সকালে দুই প্রান্তে স্পিনার দিয়ে শুরু করিয়েছিলেন সাকিব আল হাসান, তবে ২ ওভার পর এক প্রান্তে তাইজুল ইসলামকে সরিয়ে ইবাদত হোসেনকে আনা হয়। দিনের পঞ্চম ওভারে ম্যাকব্রাইনকে ফেরান ইবাদতই। তাঁর ফুললেংথের লাইন ধরে রাখা বলে বোল্ড হন ম্যাকব্রাইন। আগের দিনের সঙ্গে মাত্র ১ রান যোগ করে ৭২ রানেই থামেন তিনি।

ইবাদত পরের উইকেটটি পান কট-বিহাইন্ডে। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্যাব করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বুধবার আরেক অপরাজিত ব্যাটসম্যান গ্রাহাম হিউম, তিনি যোগ করেন আর ৫ রান।

বিজ্ঞাপন

ইবাদত সকালে দুটি উইকেটই নেওয়াতে ম্যাচে ১০ উইকেট পাওয়া হলো না তাইজুলের। ৯ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এ বাঁহাতি স্পিনারকে।

দ্বিতীয় দিন বিকালে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া আয়ারল্যান্ড কাল ঘুরে দাঁড়ায় লরকান টাকারের দারুণ সেঞ্চুরির সঙ্গে হ্যারি টেক্টর ও ম্যাকব্রাইনের ফিফটিতে। বুধবার দিন শেষে টাকার বলেছিলেন, জয়ের জন্য আরও ৪০-৫০ রান প্রয়োজন তাঁদের। সেটি অবশ্য আয়ারল্যান্ড পেল না।

এর আগে রান তাড়া করে চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ, সর্বশেষ জয়টি এসেছিল ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৩৭-এর চেয়ে বেশি রান তাড়া করে এর আগে বাংলাদেশ জিতেছে দুবার।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ