সন্তানের মুখ দেখা হলো না প্রবাসী সোহাগের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৩ | ২:৩২
Link Copied Successfully!

চার মাসের ছেলের মুখটা প্রথমবার দেখতে ঈদের পর বাড়ির ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকার প্রবাসী সোহাগের। ভাগ্যের নির্মম পরিহাসে এখন পরিবার তার মরদেহের অপেক্ষায় দিন গুণছে। স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন সোহাগের স্ত্রী আখি আক্তার (২২)।

তিনি চিৎকার করে কাঁদছেন আর বলছেন, আমার স্বামীকে ফিরাইয়া দেন। আমগো সন্তানের কি হইবো। আল্লাহ আপনি একি করলেন। ৪ মাসের হাবিব তার বাবাকে দেখে নাই। ঈদের পর বাড়ি আসবেন কইসিলেন। আল্লাহ এ আপনি কি করলেন।

রোববার (২ এপ্রিল) দুপুরে এমন দৃশ্যের অবতারণা ঘটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রি স্ট্রিটে ডাকাতের গুলিতে নিহত নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজিরপুর গ্রামের সোহাগের বাড়িতে। শিশু হাবিবকে কোলে নিয়ে কাঁদছেন চাচা ও ফুপুরা। সোহাগের বৃদ্ধ বাবা-মা বাকরুদ্ধ। আত্মীয়-স্বজনরা তাদের সমবেদনা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

নিহত সোহাগের বড় ভাই বেলাল হোসেন বলেন, গত রমজানে ছুটি শেষে সোহাগ আফ্রিকায় যায়। কিছুদিনের মধ্যেই আবার তার শিশু সন্তানকে দেখতে আসার কথা। গতরাতে খবর আসে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ নিহত হয়েছে। তারপর থেকে ঘরের সবাই মূর্ছা যাচ্ছেন। তার ৪ মাসের ছেলেও অঝোরে কান্না করছে।

সোহাগ নজিরপুর গ্রামের কোব্বাদ মিয়ার ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন সোহাগ। ১০ বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে দক্ষিণ আফ্রিকা যান সোহাগ। ২০২০ সালে দেশে এসে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের আব্দুল মতিনের মেয়েকে বিয়ে করেন। চার মাস আগে তার ছেলে সন্তানের জন্ম হয়। যার না রাখা হয় হাবিব উল্লাহ।

সোহাগের শ্বশুর আব্দুল মতিন বলেন, আমার নাতিকে তার বাবাকে এক নজর দেখাতে চায়। জামাইয়ের মরদেহ দেশে আনতে চাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মরদেহ দেশে আনার সহযোগিতা চাই।

বিজ্ঞাপন

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সোহাগ আজ কফিনে বন্দী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ৮টায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রি স্ট্রিটের ‘নোয়াখালী সুপার মার্কেটে’ অজ্ঞাত বন্দুকধারীরা দোকানে ডাকাতি শেষে যাওয়ার পথে সোহাগকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ হিলব্রু ক্লিনিকে রাখা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত