সৌদিতে দুর্ঘটনায় নিহত নোয়াখালীর দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৯, ২০২৩ | ১:১২
Link Copied Successfully!

সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির মধ্যে দুই প্রবাসীর বাড়ি নোয়াখালীর সেনবাগ ও চাটখিল উপজেলায়। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মিয়াজি বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৪) ও সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মালেক মোল্লার বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে মো. শহিদুল ইসলাম (২৬)।

জানা যায়, গত বছর সৌদি আরব যান মো. হেলাল উদ্দিন। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। সেখান থেকে ওমরাহ করার জন্য চারজন এক সঙ্গে মক্কার উদ্দেশে রওনা হলে সড়ক দুর্ঘটনায় তাদের তিন জনই মারা যান। দুই ভাই আর দুই বোনের মধ্যে সবার বড় হেলাল। তার তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

হেলালের ছোট ভাই মো. রিপন বলেন, হেলাল ভাইয়ের কোম্পানির ৪ জনের মধ্যে ৩ জনই সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন।

চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ (বাহার) বলেন, নিহতের খবর বাড়ি পৌঁছামাত্রই শোকের মাতম শুরু হয়েছে। লাশ দেশে নিয়ে আসার বিষয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের সহায়তা ও পরামর্শক্রমে লাশ দেশে আনা হবে নাকি সে দেশে দাফন করা হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় মো. শহিদুল ইসলাম। গত বছরের এপ্রিল মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান শহিদুল। সেখানে একটি দোকানে কাজ করতেন। ওমরাহ পালনের জন্য মক্কা নগরীর উদ্দেশে কর্মস্থল থেকে রওনা হলে সড়ক দুর্ঘটনায় নিহত হন শহিদুল।

বিজ্ঞাপন

নিহত শহিদুলের চাচা বাবুল বলেন, মৃত্যুর খবর শুনে আমাদের বিশ্বাস হয়নি। কিছুদিন আগে ভিডিও কলে বলেছিল, ঈদে সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠাবে। কিন্তু তার আগেই আল্লাহ তাকে না ফেরার দেশে নিয়ে গেল।

সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম (ভূঞা বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে শহীদুল আজ কফিনবন্দী। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। মরদেহ আনতে তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহ যাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহ যাত্রীদের বহনকারী ওই বাস আসির প্রদেশের আকাবা শার এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাচ্ছিলেন। বাসের ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে আগুন ধরে যায়। বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত