হাজীগঞ্জে ওবায়দুল কাদের ও ডা. হাসান মাহমুদকে নিয়ে কটূক্তি: আওয়ামীলীগ বিএনপির দ্বন্দ্ব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ৮:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে।

গেলো বুধবার সন্ধ্যায় উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংঙ্গীরপাড় গ্রামে এই ঘটনার সূত্রপাত ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ করেন ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিল।

বিজ্ঞাপন

আব্দুল জলিল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাসান মাহমুদের ছোট ভাইয়ের ভাংগারীর দোকানে কাজ করেন আব্দুল জলিল। বুধবার হাজীগঞ্জ আসেন। আওয়ামী লীগের লোগোযুক্ত মাফলার গলায় জড়িয়ে সন্ধ্যায় ইউনিয়নের মোশারফের চায়ের দোকানে গেলে ভিতরে প্রবেশে বাঁধা দেয় এবং মাফলারটি ফেলে দিতে বলে ৬নং ওয়ার্ড যুবদলের নেতা কামাল হোসেন মজুমদার।

কথোকপথনের এক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে’সহ আওয়ামী লীগ সমর্থকদের কটূক্তি মূলক গালমন্দ করেন কামাল হোসেন মজুমদার।

এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী পাটোয়ারী ও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেকান্দার পাটোয়ারী।

বিজ্ঞাপন

জানতে চাইলে অভিযুক্ত কামাল হোসেন মজুমদার জানান, দোকানে খবর দেখছে। তখন আব্দুল জলিল দোকানে গেলে তার সাথে দুষ্টুমি করে। তবে মাফলার ফেলে দিতে বা কটূক্তি মূলক গালমন্দ করেনি বলে অস্বীকার করেন। দোকানে তার পাশ্বে বসে থাকা মোবারক পাটোয়ারী নামের একজন গালাগালি করেছে বলে জানান কামাল।

দলীয় বিষয়ে জানতে চাইলে বিএনপি, যুবদল কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই বলে জানান কামাল হোসেন মজুমদার।

এ বিষয়ে ইউপি সদস্য মানিকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আবদুল জলিল সালিসি বৈঠক ডাকে। বৈঠকে কামাল হোসেন মজুমদারকে ক্ষমা চাইতে বলে সালিসদাররা। এতে সন্তুষ্ট নয় আব্দুল জলিল। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার