
হাজীগঞ্জে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন হলো `খড়ম’
Link Copied Successfully!


হাজীগঞ্জে দোয়া মোনাজাতের ও ফিতা কাটার মধ্যে দিয়ে আধুনিক ও রুচিশীল জুতার দোকান `খড়ম’ উদ্বোধন করা হয়।
শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের নিচতলায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
“খড়ম” প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. ফয়সাল মুন্সী।


উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী আলামিন।
প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়াও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হান্নান।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীও কিউসি টাওয়ারের ব্যবসায়ীবৃন্দ।








