তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ৫:১৭
Link Copied Successfully!

তারাবির নামজ আদায় করে জীবিত আর বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। প্রথম তারাবির নামাজ আদায় করতে একই বাড়ির দুই বন্ধু মিলে এসেছিল আধুনিক ফরিদগঞ্জ মডেল মসজিদে।

নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি পেরার পথে  দুই বন্ধু মো. সজিব মৃধা (১৮) ও আশিক মৃধা (১৮) এর মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি বেপোরয়া মোটরসাইকেলের গতিতেই ঘটছে প্রানহানী।

২৩ মার্চ বৃহস্পতিবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা এলাকায় এই দুর্ঘনাটি ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন চরমথুরা এলাকার মৃধা বাড়ির নান্নু মৃধার ছেলে মো. সজিব মৃধা ও একই বাড়ির জসিম মৃধার ছেলে আশিক মৃধা।

পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, প্রথম তারাবির নামাজ আদায় করতে সজিব ও আশিক মোটরসাইকেল নিয়ে ফরিদগঞ্জ মডেল মসজিদে আসে। তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে চরকুমিরা পাটওয়ারী বাড়ীর সামনে গেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকো গাছের সাথে ধাক্কা লাগে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মো. সজিব  মৃধার মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় আশিককে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এদিকে একই সাথে একই বাড়ির দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।

বিজ্ঞাপন

দুই পরিবারের পক্ষ থেকে রাতেই অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি নিয়ে ২৪ মার্চ শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে উভয় পরিবার অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি নেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত