হাজীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ১১:৪৯
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ মার্চ বিকেল ৩ টায় হাজীগঞ্জ পৌরসভার শ্রীনারায়নপুর গ্রামে সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে।
তিনি বলেন, দারিদ্র্যতা নিরসন ও অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক কৃষির বিকল্প নাই। কৃষিকে শতভাগ বাণিজ্যিকিকরণের উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই জন্য উন্নত বীজ ও চাষীদের জন্য প্রযুক্তি নির্ভর সেবা বৃদ্ধি করা হয়েছে। একই জমিতে চার গুণেরও বেশি ফসল উৎপাদন ও বছরে ৭-৮ ধরণের ফসলের চাষাবাদের প্রযুক্তি এখন হাতের মুঠোয়। যে কোন কৃষক এই সুবিধা গ্রহণ করতে পারেন।
তিনি আরও বলেন, বিদেশীদের কাছ থেকে আমদানী করা পন্যে প্রচুর ভর্তুকী দিতে হয়। যদি সেই ভর্তুকী নির্ভরতা কমে যেতো তাহলে আমরাই হতাম উন্নত দেশ। তাই আমাদেরকেই দেশের জন্য কাজ করতে হবে। কৃষির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁদপুর জেলা উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী এবং কুমিল্লা অঞ্চলের প্রেষণে মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উপপরিচালক মো. আবু তাহের। অতিথিবৃন্দ সরিষা উৎপাদনে সমোয়োপোযোগী সিদ্ধান্ত বাস্তবায়নে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিল্লাল হোসেন বকাউল ও সিদ্দিকুর রহমান মিয়াজী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোঃ ফরিদ উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৭০ জন কৃষককে ৩০০ টাকা করে সম্মানী ভাতা ও আতিথায়ন করানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার