নয়াপল্টনে বিএনপির সমাবেশে দফায় দফায় হাতাহাতি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৫:২৩
Link Copied Successfully!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দফায় দফায় হাতাহাতিতে জড়িয়েছেন স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৮ মার্চ) সমাবেশ শুরু হওয়ার আগে বেলা ২টার দিকে নয়াপল্টনে হোটেল শাংরি-লা-ইনের সামনে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পৌনে ৩টার আবার একই ঘটনা ঘটে। তখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এমন সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঞ্চ থেকে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নেমে সেখানে যান। হাতাহাতি থেকে মারামারিতে জড়িয়ে যাওয়া দুই পক্ষকে থামাতে ব্যর্থ হন তারাও।

বিজ্ঞাপন

এরপর মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার জন্য ছাত্রদলের সভাপতির নাম ঘোষণা করা হয়। বক্তব্য দেওয়ার সময় মারামারি বন্ধ করতে বারবার অনুরোধ করেন তিনি। পরে ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে সমাবেশ’ ডাক দিয়েছে বিএনপি। বেলা ১১টা থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেন।

ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর আয়োজিত সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিজ্ঞাপন

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ