হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ৭:৪২
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মুনাজাত, কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ’সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।
ওই সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে,  বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, আগামীতে স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়তে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক সহকারী অধ্যাপক জনাব স্বপন কুমার পাল,  উপাধ্যক্ষ আনোয়ার উল্ল্যা, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক জনাব নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মাকছুদুর রহমান,  শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক জনাব প্রদীপ কুমার দাস প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার