কচুয়া থানার ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি,গ্রেফতার এক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৩ | ৯:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানার ওসির নাম ভাঙ্গিয়ে ট্রাক্টর,সিএনজি ও নসিমনসহ মালামাল বহনকারি বিভিন্ন পরিবহনের মালিকের নিকট থেকে চাঁদা দাবির ঘটনায় শফি উল্লাহ (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কচুয়া থানা পুলিশ চাঁদাবাজির ঘটনায় থানা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে। সে কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুলতানের ছেলে।
ভুক্তভোগী ট্রাক্টর মালিকরা জানান,সফি উল্লাহ দীর্ঘদিন ধরে নিজেকে থানার ক্যাশিয়ার দাবি করে উপজেলার বিভিন্ন ¯’ান থেকে হলুদ টোকেনের মাধ্যমে ট্রাক্টর মালিকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করে আসছে।

৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের ইটেরপোল সংলগ্ন চায়ের দোকানে ওই গ্রামের শাহ আলমের নিকট কথিত সফিউল্লাহ কচুয়া থানার ওসির নাম করে চাঁদা দাবি করে। শাহ আলম চাঁদা না দিতে অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

বিজ্ঞাপন

এসময় পাশে থাকা জনৈক ব্যক্তি এই ঘটনা মোবাইলের মাধ্যমে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় শাহ আলম তার নিকট চাঁদা দাবির ঘটনায় সফি উল্লাহকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ চাঁদাবাজির মামলা সফিউল্লাহকে গ্রেফতার করে। যাহার মামলা নং-১৭,তারিখ:-১৪/০৩/২০২৩খ্রি.।

কাদলা গ্রামের মাটি ব্যবসায়ী আব্দুল জলিল সাংবাদিকদের জানান,থানার লোক দাবি করে সফিউল্লাহ হলুদ টোকেনের মাধ্যমে প্রতি মাসে আমার নিকট থেকে মাসিক হারে চাঁদা আদায় করতো।

নাম প্রকাশের অনি”ছুক কয়েকজন জানায়,সফিউল্লাহ কচুয়া থানা পুলিশের ব্যক্তিগত বাজার ও ড্রাইনিংএ কাজ করে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইব্রাহিম খলিল জানান,সফি উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মামলা হয়েছে। সে মামলা তাকে গ্রেফতার করে জেল হাজতে পেরন করা হয়।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন