
মোহাম্মদপুরে পানিতে ডুবে শিশু জান্নাতের মৃত্যু
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে পানিতে ডুবে ফাতিহা জান্নাত নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়নের মোহাম্মদপুর ফরাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো জান্নাত। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর বাড়িড় পূর্ব পাশ্বের পুকুরে ভেসে উঠতে দেখে উদ্ধার করে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফাতিহা জান্নাত ওই বাড়ির মো. ফয়সাল আহমেদের মেয়ে। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।








