কচুয়ায় মেধাবৃত্তি ও মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক অনুষ্ঠান উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৪:০৮
Link Copied Successfully!

কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রদান ও মুক্তিযোদ্ধােদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কচুয়া উপজেলা পরিষদের হল রুমে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হসেন মজুমদারের পরিচালনায় এ বৃত্তি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির বলেছেন, লেখা পড়া শিখে আমাদের একজন মানবিক গুনাবলি সম্পন্ন মানুষ হওয়া দরকার। আর লেখা পড়ার মূল কথাই হচ্ছে মানবিক গুণাবলি অর্জন করা। আমরা লেখাপড়া শিখে কতটুকু মানবিক গুণাবলি অর্জন করছি তা লেখাপড়ার মাধ্যমেই প্রমাণ করতে হবে। তাছাড়া আমাদের এ সমাজে আজকাল সুশিক্ষা অর্জন না করার কারণে মাদকের ছোবল মেরেছে। তাই এখন আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা না থাকার কারনে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে। আর এ কারনেই আজ আমাদের জাতির পিতার ইতিহাস নিয়ে অনেকেই অনেক কথা বলে।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার।

 

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া সহ প্রমুখ।

 

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা সম্মাননা শেষে ১৬০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টফুলে ও ১৮৩ জন শিক্ষার্থী কে সাধারণ গ্রেডে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

মেধাবৃত্তি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সাচার আইডিয়াল কিন্ডারগার্টেন ও দ্বিতীয় স্থান করেছে কচুয়া ক্যামব্রিয়ান স্কুল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন