“সত্যের জয় সু-নিশ্চিত হলো” বিবৃতিতে হাজীগঞ্জ পৌর পরিষদ

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ৬:৩২
Link Copied Successfully!

গত ১৭ অক্টোবর ২০২২ হাজীগঞ্জ পৌরসভার (সংরক্ষিত) ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিনু আক্তার হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং কাউন্সিলর কাজী মনিরের বিরুদ্ধে দায়েরকৃত মোকদ্দমা নং-৩৫৩/২০২২ মামলাটি মিথ্যা প্রমানিত হয়েছে। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চাঁদপুরের বিচারক অভিযোগটি খারিজ করেন।

বাদীর আনিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (৪) (খ) ধারার অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় এবং তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক তদন্ত প্রতিবেদনের আলোকে বাদীর অভিযোগের বিষয়টি সত্যতা পাওয়া না যাওয়ায় বিগত ০১/০৩/২০২৩ খ্রিঃ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চাঁদপুর মামলাটি খারিজ করেন।

শনিবার হাজীগঞ্জ পৌরসভার ১নং প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আজহার আলম পৌরসভা সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিং এ জানান, মিনু আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা অভিযোগ এবং দফায় দফায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডিতে পোষ্ট করে, লাইভে এসে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব কাজী মনিরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা রাজনৈতিক স্বার্থ হাসিল ও উদ্দেশ্য প্রনোদিতভাবে হাজীগঞ্জ পৌরসভার মেয়র মহোদয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করতে হীন প্রচেষ্টা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এমন অনাকাঙ্খিত, অনভিপ্রেত এবং জনপ্রতিনিধি হিসেবে শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে হাজীগঞ্জ পৌরসভা এবং মেয়র মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন মন্যতা ও অপচেষ্টা করায় আমরা হাজীগঞ্জ পৌরসভা এবং পৌর পরিষদের পক্ষে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে “সত্যের জয় সু-নিশ্চিত” হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

ওই সময় হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিরগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন