ব্যাতিক্রমী এক দাবীতে

চাঁদপুরে বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসা বন্ধের দাবীতে গণসমাবেশ, র‍্যালী ও গণস্বাক্ষর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ৩:৪৯
Link Copied Successfully!

বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসা বন্ধের দাবীতে গণসমাবেশ, র‍্যালী ও গণস্বাক্ষরের আয়োজন করেছে চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ নামে একটি সমাজ সংস্কারমূলক সংগঠন।

শনিবার সকালে চাঁদপুর জেলার বাবুরহাট বাজারে সিএস কমপ্লেক্স এর সামনে থেকে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন সংগঠনটির প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুল।

বিজ্ঞাপন

গণসমাবেশে এড. নূরে আলম সিদ্দিকী মুকুল বলেন, আমাদের দেশের প্রায় প্রতিটি বিয়ের অনুষ্ঠানে উপহার গ্রহনের জন্য পূর্ব থেকেই অনুষ্ঠানস্থলে টেবিল বসিয়ে রাখা হয়। অতিমাত্রায় এবং উচ্চ হারে নগদ টাকা কিংবা উপহার পাবার আশায় নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে দাওয়াত কার্ড দেওয়া হয় অথচ কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিক ভাবে দুর্বল হওয়ায় তারা দাওয়াত পায় না। আমরা এই সামাজিক বৈষম্যের অবসান চাই। গরিব অভিভাবকের জন্য উপহারের প্রয়োজন আছে, কেউ যদি সহযোগীতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন। এতে গ্রহীতা বিব্রত হন। উপহার গোপনে দেওয়া উচিত।

গণসমাবেশে বক্তারা বলেন, সামর্থ্য অনুযায়ী আয়োজক পক্ষের আয়োজন করা উচিত। সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নেই। অনুরোধ করে দাওয়াত দিয়ে নিয়ে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতা বর্জন করা উচিত। ৫০০/- (পাঁচ শত) টাকার খাবার খাইয়ে ২,০০০/- (দুই হাজার) টাকা আদায় একটি নিরব চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল।

গণসমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোঃ বশির পারভেজ, জেনারেল সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন খান, যুগ্ন সম্পাদক মোঃ ওমর,
শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম প্রধানীয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা